২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শাটল ট্রেন ৮ ঘণ্টা বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হামলায় চালক আহত হওয়ার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে আটঘণ্টা শাটল ট্রেন চলাচল বন্ধ রাখে রেল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হামলায় চালক আহত হওয়ার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে আটঘণ্টা শাটল ট্রেন চলাচল বন্ধ রাখে রেল কর্তৃপক্ষ। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাসে বিকাল সাড়ে ৩টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বটতলী স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ষোলশহর স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে নির্ধারিত সময়ের পরে ট্রেন ছাড়তে বলে কয়েকজন শিক্ষার্থী। তাদের কথা না রাখলে চালক ইদ্রিস মিয়াকে মারধর করে কারা। এর প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে ৭টায় নগরীর বটতলী স্টেশন থেকে চবি ক্যাম্পাসে ট্রেন বন্ধ রাখে রেল কর্তৃপক্ষ। চবি সহকারী প্রক্টর ড. মো. সায়েদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রেন চলাচল বন্ধ থাকার খবর পেয়ে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করেছি।" তবে ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের এখনো সনাক্ত করা যায়নি, বলেন তিনি। চালকের ওপর হামলাকারী শিক্ষার্থীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমইউএস/ডিডি/১৯৫৮ ঘ.