২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষক পুল নিজস্ব ব্যয়ে ২০ হাজার শিক্ষক নিয়োগ দেবে মন্ত্রণালয়

প্রাথমিক পর্যায়ে শিক্ষক সংকট নিরসনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিজস্ব ব্যয়ে ২০ হাজার খণ্ডকালীন সহকারী শিক্ষক নিয়োগ দেবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতিও মিলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

জান্নাতুল ফেরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক পর্যায়ে শিক্ষক সংকট নিরসনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিজস্ব ব্যয়ে ২০ হাজার খণ্ডকালীন সহকারী শিক্ষক নিয়োগ দেবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতিও মিলেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফসারুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। অর্থ মন্ত্রনালয় 'প্রাথমিক শিক্ষক পুল' গঠনে অর্থ বরাদ্দ দিতে অসম্মতি জানালে গণশিক্ষা মন্ত্রণালয় নিজেই ব্যয়ভার বহনের এ সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত জানালে প্রধানমন্ত্রী তাতে সম্মতি দেন। আফসারুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক পুল গঠন করে এর আওতায় ২০ হাজার খণ্ডকালীন সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রধানমন্ত্রী এর আগে গত ২৩ অগাস্ট সম্মতি দিয়েছিলেন। প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য শিক্ষক পুল নীতিমালা অর্থ মন্ত্রণালয়ে একাধিকবার পাঠানো হয়। কিন্তু তাদের সম্মতি মেলেনি। তিনি জানান, পরিস্থিতির কারণেই এই বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ দিতে হবে। তাই গণশিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকেই এই খণ্ডকালীন শিক্ষক নিয়োগের ব্যয়ভার বহন করা হবে। শিক্ষক পুল নীতিমালা অনুযায়ী, প্রতিটি উপজেলায় একটি করে 'উপজেলা প্রাথমিক শিক্ষক পুল' এবং মহানগরে 'মহানগর প্রাথমিক শিক্ষক পুল' গঠন করা হবে। এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যার আনুপাতিক হারে প্রাথমিক শিক্ষক পুলের শিক্ষক সংখ্যা নির্ধারণ করা হবে। তবে কোনো উপজেলা বা থানায় ৪০ জনের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। মন্ত্রী জানান, প্রতি উপজেলায় ৪০ জন শিক্ষক নিয়োগ দিতে মোট ব্যয় হবে ৭২ কোটি টাকা। মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাজেট থেকেই এ অর্থ সংস্থানের ব্যবস্থা করা হবে। খণ্ডকালীন এসব শিক্ষকের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা। তারা যে উপজেলায় নিয়োগ পাবেন সেখানে তাদেরকে সার্বক্ষণিক অবস্থান করতে হবে। যে প্রতিষ্ঠানেই শিক্ষক ছুটিতে থাকবেন সেখানেই তাদের নিয়োগ দেওয়া হবে। এ প্রসঙ্গে আফসারুল আমীন বলেন, প্রতি বছর প্রায় ছয় হাজার শিক্ষিকা মাতৃত্বকালীন ছুটিতে থাকেন। এছাড়াও প্রশিক্ষণ, অবসর, পদত্যাগসহ নানাবিধ কারণে আরো প্রায় ২০ হাজার শিক্ষক শিক্ষা কর্মকাণ্ডে অনুপস্থিত থাকেন। এই বিপুল সংখ্যক শিক্ষকের শূন্যপদ পূরণে এবং শিক্ষা কার্যক্রমকে সচল রাখার জন্যই এ শিক্ষক পুল গঠনের সিদ্ধান্ত হয়। এ শিক্ষকদের যোগ্যতা হবে নারীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চ মাধ্যমিক এবং পুরুষদের ক্ষেত্রে