২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় লাখ কারিগরী শিক্ষার্থীকে উপবৃত্তি

কারিগরী শিক্ষায় দক্ষ করে তুলতে প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে সরকার উপবৃত্তি দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরী শিক্ষায় দক্ষ করে তুলতে প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে সরকার উপবৃত্তি দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহান্সমেন্ট প্রকল্পের আওতায় এ বৃত্তি দেওয়া হবে। বুধবার কারিগরী শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত এ প্রকল্পের এক কর্মশালায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান। এক তথ্য বিবরণীতে জানানো হয়, কারিগরী শিক্ষা অধিদপ্তর ৬৩৪ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করবে। এ প্রকল্পের আওতায় সরকারি-বেসরকারি ৯৬টি পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ শতাংশ শিক্ষার্থীকে নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে মাসিক আটশ টাকা বৃত্তি দেওয়া হবে। এসব প্রতিষ্ঠানের মধ্য থেকে ৩০টির প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য ২১০ কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়া এ প্রকল্পের আওতায় সরকারি-বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো থেকে ৫০টি বাছাইকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে এক লাখেরও বেশি মানুষকে ৬ মাস ব্যাপী বিভিন্ন ট্রেড কোর্সে কর্মমূখী প্রশিক্ষণ দেয়ো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০৫৭ ঘ.