২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে বঙ্গবন্ধু ও হাসিনার নামে হল হবে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে দুটি আবাসিক হল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে দুটি আবাসিক হল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বুধবার চবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিন্ডিকেট সভায় শেখ হাসিনার নামে ছাত্রীদের এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ছাত্রদের জন্য দুটি আবাসিক হল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. আলমগীর চেীধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছরের সেপ্টেম্বর-অক্টোবর থেকে হলের নির্মাণ কাজ শুরু হবে এবং দুবছরেরর মধ্যে নির্মাণ কাজ শেষ হতে পারে। চবিতে ১০টি হল রয়েছে। এগুলোতে প্রায় ১৯ হাজার শিক্ষার্থীর মধ্যে সাড়ে চার হাজার শিক্ষার্থী থাকার সুযোগ পাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/পিডি/২০৫৩ ঘ.