২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি নাট্যকলা বিভাগ সভাপতির পদ থেকে মলয় ভৌমিকের পদত্যাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রাখার 'বৃহত্তর স্বার্থে' ও শর্তসাপেক্ষে নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মলয় কুমার ভৌমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রাখার 'বৃহত্তর স্বার্থে' ও শর্তসাপেক্ষে নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মলয় কুমার ভৌমিক। বুধবার দুপুরে ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে করে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি। 'বিশ্ববিদ্যালয় পরিবারের বিবেকবান শিক্ষকবৃন্দের' ব্যানারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মলয় ভৌমিক বলেন, বিভাগের কতিপয় শিক্ষক আইন নিজের হাতে তুলে নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি লংঘন করে গত ৩১ মার্চ দুপুরে কর্মচারিদের বের করে দিয়ে তার (নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সভাপতি) কক্ষে তালা ঝুলিয়ে দেন। ওই শিক্ষকরা উত্থাপিত অভিযোগসমূহের তদন্ত দাবি না করেই তার অপসারণ দাবিতে প্রায় সপ্তাহব্যাপী আন্দোলনের নামে ক্যাম্পাসে 'নৈরাজ্যকর' পরিস্থিতি সৃষ্টিতে লিপ্ত রয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ অবস্থায় নানা মহলের উস্কানিতে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠতে পারে। তাই বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রাখার বৃহত্তর স্বার্থে এবং নিজ বিবেকের তাড়নায় চারটি শর্ত সাপেক্ষে তিনি বিভাগীয় সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নাট্যকলা ও সঙ্গীত বিভাগে তার প্রেষণে নিয়োগ বাতিল করতেও উপাচার্যের প্রতি অনুরোধ জানান অধ্যাপক মলয় ভৌমিক। মলয় ভৌমিকের শর্তগুলো হলো- বিধি বহির্ভূতভাবে যেসব শিক্ষক আইন হাতে তুলে নিয়ে বিভাগে অচলাবস্থার সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে ও এর নেপথ্যে কোনো ইন্ধনদাতা থাকলে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়া, ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গঠিত তদন্ত কমিটি ওই বিভাগের শিক্ষক অসিত রায়সহ যাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছিল তা অবিলম্বে বাস্তবায়ন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসহ নাট্যকলা ও সঙ্গীত বিভাগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ওই বিভাগে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ওই বিভাগের সব দালিলিক নথিপত্রের সংরক্ষণ নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক তোফাজ্জল হোসেন তরফদার, মাহবুবর রহমান, শামসুদ্দিন ইলিয়াস, চিত্তরঞ্জন মিশ্র, আনন্দ কুমার সাহা, এসএম আবু বকর, হাসিবুল আলম প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। পরে অধ্যাপক মলয় ভৌমিকসহ শিক্ষকরা নাট্যকলা বিভাগে তালা ঝুলিয়ে বিভাগীয় কার্যক্রম অচল করে দেওয়ার জন্য দায়ী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। ২০০৯ সালের নভেম্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নাট্যকার মলয় ভৌমিককে নাট্যকলা ও সঙ্গীত বিভাগে সভাপতি হিসেবে প্রেষণে নিয়োগ দেয়। এদিকে পদত্যাগ করে নাট্যকলা ও সঙ্গীত বিভাগের অচলাবস্থা নিরসনে সহায়তার জন্য অধ্যাপক মলয় ভৌমিককে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এছাড়া বুধবার জরুরি সিন্ডিকেট সভায় অচলাবস্থার ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস স্ট্যাডিজ'র (আইবিএ) পরিচালক অধ্যাপক মোখলেসুর রহমানকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিভাগের নথিপত্র সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত নতুন সভাপতি নিয়োগ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। সভা শেষে সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামসুদ্দিন ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিন্ডিকেট অধ্যাপক মলয় ভৌমিকের পদত্যাগপত্র গ্রহণ করে নাট্যকলা ও সঙ্গীত বিভাগের অচলাবস্থা নিরসনে সহায়তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে। নাট্যকলা বিভাগের তালা খুলে দিয়ে বিভাগের দলিলপত্র সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটিকে ৩ সপ্তাহের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন- সিন্ডিকেট সদস্য ডা. রুস্তম উদ্দিন আহমেদ ও ডা. সৈয়দ সাফিকুল আলম, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুশফিক আহমদ, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন জাহিদুল হাসান, কৃষি অনুষদের ডিন সোহরাব আলী, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক আব্দুল মজিদ। সভাপতির পদ থেকে মলয় ভৌমিকের অপসারণ দাবিতে বিভিন্ন অভিযোগে বিভাগের ১৬ জন শিক্ষক কয়েক দিন আগে বিভাগে তালা লাগিয়ে দেন। অভিযোগ উঠেছে, বিএনপি-জামায়াতপ