২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি'র স্নাতক তৃতীয় বর্ষ পরীক্ষা মে-জুনে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী মে-জুন মাসে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 04:56 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

গাজীপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী মে-জুন মাসে অনুষ্ঠিত হবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন পরিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, পরীক্ষার আবেদন ফরম, বিবরণী ফরম ও ফি জমাদান সংক্রান্ত বিস্তারিত বিবরণ সম্বলিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট কলেজসমূহে পাঠানো হয়েছে। এছাড়াও এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.edu.bd)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১০৫৫ ঘ.