২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি: ৬ ছাত্রকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ

ছাত্রদলের কর্মী সন্দেহে ছাত্রলীগ বৃহস্পতিবার মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছয় ছাত্রকে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদলের কর্মী সন্দেহে ছাত্রলীগ বৃহস্পতিবার মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছয় ছাত্রকে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরা হলেন- শহীদ সালাম-বরকত হলের ছাত্র সোহাগ ও লেনিন (সরকার ও রাজনীতি বিভাগ ৩৭তম ব্যাচ), মীর মশাররফ হোসেন হলের ছাত্র মুরাদ হোসেন হীরা (ইতিহাস বিভাগ ৩৭তম ব্যাচ) এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র নাহিদ। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্র সালেহীন (বাংলা বিভাগ ৩৮তম ব্যাচ) ও মৃদুলকে (সরকার ও রাজনীতি বিভাগ ৩৬তম ব্যাচ) মারধর করে হল থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন বলেন, "ছাত্রলীগের মো.আজগর আলী গ্র"পের নেতাকর্মীরা ওই ছয় শিক্ষার্থীকে বের করে দিয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।" অবশ্য জাবি ছাত্রলীগের বহি