২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রনেতা রনি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রনি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 10:36 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

নরসিংদী, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রনি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার সকালে কলেজ অধ্যক্ষ আবু বকর ছিদ্দিকের নেতৃত্বে শিক্ষকসহ প্রায় ৫ সহস্রাধিক ছাত্র-ছাত্রী প্রায় এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচী পালন করে। ১৫ মার্চ নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদ কার্যালয়ে ঢুকে প্রকাশ্যে রনিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রনির বড় ভাই আবুল ফজল বাদি হয়ে জেলা ছাত্রদলের ১৬ নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন। পুলিশ এ মামলায় এখন পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬২৫ ঘ.