ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে মাস্টার অব ডেভেলেপমেন্ট স্টাডিজ-এমডিএস প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো ২৪ মার্চ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২২২২ ঘ.
bdnews24