২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ফজিলাতুন্নেছা হলের ছাত্রীদের বিক্ষোভ

রাজধানীর নিউমার্কেট মোড় থেকে বিজিবি তিন নম্বর গেট পর্যন্ত রাস্তায় রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে সোমবার রাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 05:55 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর নিউমার্কেট মোড় থেকে বিজিবি তিন নম্বর গেট পর্যন্ত রাস্তায় রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে সোমবার রাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরা। রাত পৌনে ১০টার দিকে হল গেটের বাইরে ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। তারা ওই রাস্তায় পুনরায় রিকশা চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান। হলের শিক্ষার্থীরা জানান, ডিএমপি হঠাৎ করে সকাল থেকে ওই রাস্তায় রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে। এতে তাদের চলাচলে অসুবিধা হচ্ছে। এ সম্পর্কে ডিএমপির ডিসি (দক্ষিণ-ট্রাফিক) আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিউমার্কেটের গেটে যানজট কমাতে এ রাস্তায় আগে থেকেই রিকশা চলাচল বন্ধ ছিল। তবে এতো কড়াকড়ি ছিলোনা। আজ (সোমবার) থেকে পুরোপুরি রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হলো। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলবো। এর একটা সমাধান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ফজিলাতুন্নেছা ও কুয়েত মৈত্রী হলের মধ্যে চালু শাটল বাসের ট্রিপ বাড়ানো হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪০ ঘ.