নোয়াখালী, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে চিকিৎসা সহকারী প্রশিক্ষণ বিদ্যালয়ে (ম্যাট্স) সোমবার দু'দল ছাত্রের সংঘর্ষে অন্তত ৩০ ছাত্র আহত হয়েছে।
এ ঘটনায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে।
আহতদের মধ্যে সাতজনকে নোয়খালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, ডাইনিংয়ে বিনা পয়সায় খাওয়া নিয়ে এ সংঘর্ষ হয়। এ সময় বিক্ষুদ্ধ ছাত্ররা ডাইনিং এবং বিভিন্ন হলের আসবাবপত্র ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও আবাসিক কর্মচারীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দুইটার দিকে বিদ্যালয়ের আবাসিক হলের ডাইনিংয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র মাহফুজ ও তৃতীয় বর্ষের সোহেলের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে এ দু'জনের পক্ষ নিয়ে দু'দলের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এ সময় দ্বিতীয় বর্ষের ছাত্ররা তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আবাসিক হলের সাতটি কক্ষের দরজা, জানালা ও আসবাবপত্র ভাংচুর করে।
হামলায় আহত দ্বিতীয় বর্ষের রহমত উল্লা (১৯), রাজশী বড়
bdnews24