ঢাকা, মার্চ ২০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৪তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ওইদিন সকালে অপরাজেয় বাংলার সামনে সম্মেলনের উদ্বোধন করবেন ভাষা সংগ্রামী আহমদ রফিক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল জানান, সকালে উদ্বাধনী অনুষ্ঠান ছাড়াও বিকেলে রাজু স্মারক ভাষ্কর্যে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৩, ২৪, ২৫ মার্চ টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতি মানবেন্দ্র দেব, সহ-সভাপতি ও জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মন্টি বৈষ্ণব, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অভিনু কিবরিয়া ইসলাম ও সাধারণ সম্পাদক পিনাক রায় পিন্টু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৪৫ ঘ.
bdnews24