সিলেট, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষককে জড়িয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রোববার সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বহিষ্কৃত এম ইউ শিমুল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারে ছাত্র।
তিনি স্থানীয় দৈনিক জালালাবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত।
গত ৩ মার্চ ওই পত্রিকায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ফারুক উদ্দিন ও স্থাপত্য বিভাগের শিক্ষক শুভজিৎ চৌধুরীর বিরুদ্ধে যৌন ও দুর্নীতি বিষয়ক সংবাদ প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, শিমুলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বহি
bdnews24