২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্যকে হুমকির প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ জাবিতে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবীরকে হত্যার হুমকির প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 08:24 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবীরকে হত্যার হুমকির প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মাবনবন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপ-উপাচার্য মোহাম্মদ মুনীরুজ্জামান, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি নূরুল আলম, কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম আব্দুল হান্নান প্রমুখ। তারা অবিলম্বে উপাচার্যকে হুমকিদাতাদের খুঁজে বের করার দাবি জানান। হুমকি পেয়ে মঙ্গলবার রাতে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন শরীফ এনামুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪২০ ঘ.