২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবির বেদখল হল উদ্ধারের দাবিতে মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখল হওয়া হলগুলো উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 08:15 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখল হওয়া হলগুলো উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২-১টা পর্যন্ত এক ঘণ্টা মানববন্ধন করেন তারা। প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে প্রধান ফটক পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা আলাদা আলাদা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করেও আমরা একটি হলও উদ্ধার করতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করে আজকে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন। শত বছরের পুরনো সাবেক জগন্নাথ কলেজ ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর থেকে বেদখলে থাকা ১২টি হল উদ্ধারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২০৮ ঘ.