২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা বিশ্ববিদ্যালয়ের নদীদখলের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড দিয়ে নদী দখলের ঘটনা ব্যাখ্যা করতে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নিবন্ধককে আদালতে হাজির হতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 05:09 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড দিয়ে নদী দখলের ঘটনা ব্যাখ্যা করতে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নিবন্ধককে আদালতে হাজির হতে বলেছে হাইকোর্ট। আগামী ১৬ মার্চ তাদের আদালতে হাজির হতে হবে। সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়। আদালত একই সময়ের মধ্যে এ বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন দিতে ঢাকা জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে। আইনজীবী মনজিল মোরসেদ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি ছবি আদালতের নজরে আনলে এই আদেশ দেয় আদালত। মনজিল সাংবাদিকদের বলেন, তুরাগ নদী দখল করে উত্তরা ইউনিভার্সিটির সাইনবোর্ড স্থাপন করা হয়। এর ব্যাখ্যা দিতে আদালত ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নিবন্ধককে তলব করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩১২ ঘ.