২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজুল ইসলামকে মামলা থেকে অব্যাহতির দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীকে আড়িয়ল বিল সংক্রান্ত এক মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একশ চারজন শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীকে আড়িয়ল বিল সংক্রান্ত এক মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একশ চারজন শিক্ষক। সোমবার এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, আড়িয়ল বিলে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার এজাহারে সিরাজুল ইসলামের নাম রয়েছে। তার পেশাগত পরিচয়, বাবার নাম ও বয়স উল্লেখ নেই। তাড়াহুড়া করে এজাহার দায়ের করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ওই ঘটনার সঙ্গে সিরাজুল ইসলাম কোনোভাবেই জড়িত নন। ঢাবি শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ড. সিরাজুল ইসলাস চৌধুরী খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছেন তাকে ওই মামলার এজাহারে আসামি করা হয়েছে। তবে পুলিশ তাকে কোনো হয়রানি করেনি বলেও তিনি জানিয়েছেন। বিবৃতিতে স্মাক্ষরকারি শিক্ষকরা হলেন- শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সহিদ আকতার হুসাইন, বিজ্ঞান অনুষদের ডিন মো. ইউসুফ আলী মোল্লা, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডিন আহদেম ইসমাইল মোস্তফা, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ডিন নাসরীন আলী, চারুকলা অনুষদের ডিন এমদাদুল হক মো. মতলুব আলী, মো. নুরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২২৪৬ ঘ.