বরিশাল, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের জেরে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেজোয়ান আহমেদের মরদেহ বরিশালে তাদের বাড়িতে পেঁছেছে।
রোববার সন্ধ্যা সোয়া ৬টায় নগরীর পলাশপুরের বাড়িতে তার পৌঁছলে স্বজনের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।
শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজোয়ান আহমেদ (২৫) রাজধানীর মতিঝিলে বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সময় ট্রাকের ধাক্কায় আহত হন। রাত আড়াইটার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
বরিশাল নগরীর পলাশপুর এলাকার মো. আলাউদ্দিনের ছেলে রেজোয়ান তিন ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামে।
মাগরিবের নামাজের পর পলাশপুর বাসার সামনে তার জানাজা শেষে দাফনের জন্য আঙ্গারিয়া গ্রামে লাশ নিয়ে যাওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
রেজোয়ানের বাবা মো. আলাউদ্দিন জানান, শিক্ষাবৃত্তি নিয়ে এক সপ্তাহের মধ্যে রেজোয়ানের দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা ছিল। এজন্য বৃহস্পতিবার বাড়ি গিয়ে সবার সঙ্গে দেখা করে আসেন।
তার বাবা আরো বলেন, শনিবার রাত ৯টায় ফোন করলে রেজোয়ান বলেছিলেন- বাবা আমি একটু ঝামেলার মধ্যে আছি। তোমাকে পরে ফোন করব।
এরপর তিরি আর ফোন করেননি।
বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রেজোয়ানের মরদেহ পলাশপুরের নিয়ে আসা হয়েছে। সেখানে জানাজা শেষে রাজাপুর গ্রামের বাড়িতে পাটানো হয়।
শনিবার সকালে
bdnews24