ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আটটি সাধারণ শিক্ষাবোর্ডসহ ১০টি বোর্ডে আগামী ৫ এপ্রিল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা।
এরই মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে। www.dhakaeducationboard.gov.bd এই ঠিকানায় পরীক্ষার সময়সূচি পাওয়া যাচ্ছে।
পরীক্ষা শুরু বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের পাঠানো এক প্রস্তাবে বৃহস্পতিবার সম্মতি দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৫ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজের পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ৩১ মে পর্যন্ত চলবে। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা।"
আটটি সাধারণ শিক্ষাবোর্ডের রুটিন প্রায় অভিন্ন।
সরকারি ছুটি ও বিশ্বকাপের কারণে ১ এপ্রিলের পরিবর্তে ৫ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হচ্ছে বলেও জানান সাদিক জাহিদুল ইসলাম।
শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত বাৎসরিক পরীক্ষার সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ১ এপ্রিল হওয়ার কথা ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/পিডি/২০৩৩ ঘ.
bdnews24