২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে গাড়িচাপায় স্কুল ছাত্র আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাইভেট কার চাপায় এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাইভেট কার চাপায় এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। বুধবার সকালে ঢাবি ল্যাবরেটরি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্র নাফিস আহমেদ ফাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নীলক্ষেত প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে মায়ের সঙ্গে আসে ফাহিম। তারা স্কুলের সামনে পৌঁছালে পিছন থেকে প্রাইভেট কারটি ফাহিমকে ধাক্কা দেয়। এ সময় উপস্থিত ছাত্ররা ফাহিমদে উদ্ধার করে। প্রাইভেট কারটি ভাঙচুরও করে তারা। গাড়িসহ চালককে আটক করেছে পুলিশ। এর আগে গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে বহিরাগত প্রশিক্ষণ গাড়ির চাপায় ঢাবি শিক্ষার্থী সাধন কুমার ঘোষ মারাত্মক আহত হন। তখন শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে বহিরাগত গাড়ি নিয়ন্ত্রণের প্রতিশ্র"তি দিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২১৫০ ঘ.