রাজশাহী, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় একটি কলেজের ছাত্রদের সঙ্গে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শহীদ মিনার বেদিতে স্যান্ডেল নিয়ে ওঠার জের ধরে বুধবার দুপুরে ক্যাম্পাসের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদের সঙ্গে রুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। পরে জরুরি বৈঠক ডেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
উপাচার্য সিরাজুল করিম চৌধুরী রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হল প্রভোস্ট, ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।"
মতিহার থানার ওসি আবুল খায়ের জানান, সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে তিনি বলেন, অগ্রণী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাসান বেলা সাড়ে ১২টার দিকে স্যান্ডেল পায়ে রুয়েট শহীদ মিনারের বেদিতে ওঠেন। এ সময় রুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তারেক ও একই বর্ষের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী পাভেল তাকে নেমে যেতে বলে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হাসানের গালে চড় মারে তারেক।
এরপর দুপুর দেড়টার দিকে রুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র রাসেল, ইমরান, রিয়াদ ও রিপন ক্যাম্পাসের কাছে তালাইমারী এলাকায় হোটেলে খেতে গেলে তাদের ওপর হামলা চালায় কলেজ ছাত্ররা। এ খবর পেয়ে রুয়েটের বিক্ষুব্ধ ছাত্ররা অগ্রণী কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে হামলা চালায়। এক পর্যায়ে তারা কলেজে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজে আগুন দেওয়ার খবর পেয়ে এলাকাবাসী কলেজের ছাত্রদের সঙ্গে যোগ দিয়ে রুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষে রুয়েট শিক্ষার্থী মহসীন, সাদী, দেলোয়ার, রনি এবং স্থানীয় সাত-আটজন আহত হন।
ওই সংঘর্ষের পর বিকাল ৩টার দিকে তালাইমারী এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রুয়েটের শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় ছবি তুলতে গিয়ে লাঞ্ছিত হন যুগান্তরের আলোকচিত্রী আব্দুল্ল
bdnews24