২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ জোহা দিবস শুক্রবার

শহীদ বুদ্ধিজীবী ড. মোহাম্মদ শামসুজ্জোহা স্মরণে আগামীকাল শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। দিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 03:43 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহীদ বুদ্ধিজীবী ড. মোহাম্মদ শামসুজ্জোহা স্মরণে আগামীকাল শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। দিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাকিস্তান বিরোধী গণঅভ্যূত্থানের সময় ১৯৬৯ সালের ১৮ ফেব্র"য়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের রিডার ড. মোহাম্মদ শামসুজ্জোহা পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন। তিনি তখন প্রক্টরের দায়িত্বে ছিলেন। পাকিস্তানের শাসন-শোষণ বিরোধী সংগ্রামে তিনিই প্রথম শহীদ বুদ্ধিজীবী। ড. জোহার মৃত্যুর দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'শিক্ষক দিবস' হিসাবে পালিত হয়ে আসছে। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রতিবাদে ১৯৬৯'র ফেব্র"য়ারি মাসে দেশজুড়ে শুরু হয় তুমুল আন্দোলন। ১৫ ফেব্র"য়ারি কারাগারে সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হলে এই আন্দোলন আরো তীব্র হয়। সারা দেশের মতো রাজশাহীর মানুষও পাকিস্তানি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়। ১৭ ফেব্র"য়ারি বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ১৪৪ ধারা ভঙ্গ করে রাজশাহী কলেজ অধ্যক্ষের বাসভবনের সামনে জড়ো হয়; এ সময় পুলিশ হামলা চালালে জখম হয় অসংখ্য ছাত্র। এই ঘটনার পর রাতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 'একুশ উদযাপন' কর্মসূচি প্রতিবাদ সভায় পরিণত হয়। ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়ে জেলা পাবলিসিটি অফিসের গাড়ি এলে উত্তেজিত ছাত্ররা তাতে আগুন ধরিয়ে দেয়। এসময় সেনা সদস্যরা ক্যাম্পাসে অবস্থান নেয়। পরদিন ১৮ ফেব্র"য়ারি সকালে ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে শহর অভিমুখে অগ্রসর হয়। ড. জোহা তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এ সময় তিনি এসে হাজির হন জিন্নাহ্ হলের (বর্তমান শের-ই-বাংলা) সামনে। তার সঙ্গে ছিলেন সহকারী প্রক্টর (পরবর্তীতে উপাচার্য) অধ্যাপক আব্দুল খালেক, অধ্যাপক আবু সাইয়িদ, কাজী আব্দুল মান্নান, অধ্যাপক এম আর সরকার, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন শিক্ষক। সকলেই ক্ষুব্ধ ছাত্রদের হলে ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু ছাত্ররা বাধা মানেননি। সহকর্মী অধ্যাপক আব্দুল খালেক জানান, ছাত্ররা যখন ১৪৪ ধারা ভাঙার চেষ্টা করছিলো তখন ড. জোহা ছাত্রদের বাঁচাতে তাদের পক্ষ নিয়ে পাকিস্তানি বাহিনীর লেফটেন্যান্ট খাদেম শাহ্'র সঙ্গে কথা বলছিলেন। ড. জোহা বলছিলেন, 'আমি বলছি গুলি বর্ষণ হবে না, যদি গুলিবর্ষণ হয় তাহলে কোনো ছাত্রের গায়ে লাগার আগে সেটা আমার গায়ে লাগবে'। এমন কথায় এক পর্যায়ে উত্তেজিত সেনা কর্মকর্তা খাদেম সঙ্গী সৈন্যদের ড. জোহার ওপর গুলি চালানোর নির্দেশ দেন। বাঙালি সৈন্যরা আদেশ পালনে দ্বিধাবোধ করলে খাদেম নিজের রিভলবার দিয়ে ড. জোহাকে গুলি করেন। বিশ্ববিদ্যালয় মূল ফটকের সামনে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জোহা। পরে পাকিস্তানি সেনারা তাকে গাড়িতে করে শহরে নিয়ে তৎকালীন পৌরসভা ভবনের একটি কক্ষে ফেলে রাখে। কয়েক ঘণ্টা পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে ১৮ ফেব্র"য়ারি দুপুরের মধ্যেই দেশজুড়ে কারফিউ জারি হয়। ড. জোহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে মানুষ ক্ষোভে ফেটে পড়ে। ১৯ ফেব্র"য়ারি সারা দেশে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়। ওই দিনই দেশের স্বাধীনতা আন্দোলনে শহীদ হওয়া প্রথম বুদ্ধিজীবী ড. জোহাকে মতিহারের সবুজ চত্বরে দাফন করা হয়। ড. জোহা গুলিবিদ্ধ হওয়ার স্থানে বর্তমানে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। এছাড়া তার নামে একটি আবাসিক হল আছে। শুক্রবারের কর্মসূচি: দিবসটি পালনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন, সকাল পৌনে ৬টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ ড. জোহার কবর ও স্মৃতিফলকে পুস্পমাল্য অর্পণ। একই সময় রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলের শিক্ষার্থীদের প্রভাত ফেরি ও পুষ্পমাল্য অর্পণ। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি কার্যালয়ে আলোচনা সভা এবং জুমার নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও বিশেষ মোনাজাত হবে। বিকাল ৪টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে 'শহীদ ড. জোহা স্মারকপত্র'র মোড়ক উমে