২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শাহ আমানত হলে ভাঙচুর

কটেজ থেকে ছাত্রশিবির নেতাকর্মীরা এক শিক্ষার্থীকে বের করে দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে ভাঙচুর চালিয়েছে 'ছাত্রলীগ'। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কটেজ থেকে ছাত্রশিবির নেতাকর্মীরা এক শিক্ষার্থীকে বের করে দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে ভাঙচুর চালিয়েছে 'ছাত্রলীগ'। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। অবশ্য ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পছন্দের শিক্ষার্থী না হওয়ায় বুধবার রাতে চবি ক্যাম্পাসের বেসরকারি শফি কটেজের ১০১ নম্বর কক্ষ থেকে মনির হোসেন নামে এক ছাত্রকে বের করে তালা দিয়ে দেয় ছাত্র শিবিরের কর্মীরা। মনির ছাত্রলীগ সমর্থক বলে জানা গেছে। ওই ঘটনার পর শাহ আমানত হল প্রভোস্ট ড. কলিম উদ্দিন ভুইঁয়ার কক্ষ ভাঙচুর করে একদল শিক্ষার্থী। চবি প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আখতার হোসেন ভাঙচুরের সত্যতা নিশ্চিত করে বলেন, "... তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা বলতে পারছি না।" তবে তিনি শাহ আমানত হল সংলগ্ন কটেজ থেকে শিক্ষার্থী বের করে দেওয়ার কথা শুনেছেন বলে জানিয়েছেন। হল প্রভোস্টের কক্ষ ভাঙচুরের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান ড.আখতার। চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হলে ভাঙচুরের সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়। ছাত্রশিবির এ ঘটনা ঘটিয়ে ছাত্রলীগকে দায়ী করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/এইচএ/২০৫০ ঘ.