২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রদলের ১১ নেতার বিরুদ্ধে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১১ নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 09:45 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১১ নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় টিএসসি এলাকায় তিনটি হাতবোমার বিস্ফোরণে দুইজন আহত হন। পুলিশের রমনা জোনের সহকারী উপকমিশনার (এডিসি) নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় রাতেই শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক মামলা করেন। আসামিরা হলেন- ছাত্রদলের ঢাবি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসের, যুগ্ম আহ্বায়ক হিরু, মুহসীন হলের সাবেক সভাপতি পাইলট ও শ্রাবণ এবং সাধারণ সম্পাদক এহতেশাম, সূর্যসেন হলের করিম সরকার, পিন্টু ও অনিক, জিয়া হলের রোকন, এফ রহমান হলের সাবেক সভাপতি আমিন এবং সেলিম ওরফে ড্রাইভার সেলিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫৩৫ ঘ.