২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের জন্য নতুন নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের সব শিক্ষার্থীকে আধুনিক প্রযুক্তিতে শিক্ষিত করে তুলতে হবে। এজন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষককে শিক্ষার্থীর প্রাণ উল্লেখ করে মন্ত্রী বলেন, "শীঘ্রই দেশের সব শিক্ষকদের সুবিধা বৃদ্ধি করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।" দেশে আরো তিন হাজার স্কুল নির্মাণের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ আ ক ম মোজাম্মেল হক, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, রফিক উদ্দিন আহম্মেদ প্রমুখ। স্কুল কর্তৃপক্ষ জানায়, ১৯১০ সালে উপজেলার চাপাইর গ্রামের বিনোদ বিহারী সাহা ও হরেন্দ্র কুমার সাহা চাইর বিবি উচ্চ বিদ্যলায় প্রতিষ্ঠা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৫ ঘ.