ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনীদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, 'সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা- ২০১০' এর ২০ নম্বর বিধিতে 'মুক্তিযোদ্ধার সন্তান কোটা সংরক্ষণ' সংক্রান্ত অংশটি সংশোধন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনীদের জন্য কোটা সংরক্ষণের ঘোষণা দিয়েছিলেন।
বিষয়টি বাস্তবায়ন করতে সংস্থাপন মন্ত্রণালয় থেকে ২৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়কে একটি চিঠি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/২৩৩০ ঘ.
bdnews24