ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) শ্রণীতে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে আগামী ৬ ফেব্র"য়ারি ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, A গ্র"পের অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ৩৪১ থেকে ৪৯০ এবং B গ্র"পের মেধাক্রম ৬১ থেকে ৮০ পর্যন্ত প্রার্থীদের ৬ ফেব্র"য়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে রিপোর্ট করতে হবে।
আসন খালি থাকা সাপেক্ষে এই দুটি গ্র"পের প্রার্থীদের ভর্তি করা হবে।
এছাড়া B গ্র"পে মুক্তিযোদ্ধা কোটায় অপেক্ষমাণ তালিকার ৩০৫৬৯ ও ৩০০৫৬ এবং উপজাতি কোটার ৩০৬৪৬ রোল নম্বরধারী প্রার্থীকে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।
রিপোর্ট করার সময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় ভর্তি ফি ও অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nstu.edu.bd পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২২৫৫ ঘ.
bdnews24