ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ডাকা হরতালের কারণে ৭ ফেব্র"য়ারি অনুষ্ঠেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
বৃৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৭ ফেব্র"য়ারি বিবিএ দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টার এবং ২০০৮ সালের অনার্সের (সম্মান) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের প্রথম সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিলো।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, বিবিএ'র পরীক্ষা ২০ ফেব্র"য়ারি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা ৮ মার্চ অনুষ্ঠিত হবে।
অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/২১৫০ ঘ.
bdnews24