জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষ এবং সেলিম আল দীন মুক্তমঞ্চে হামলা ও ভাংচুরের ঘটনায় ছাত্রলীগের পাঁচজনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের দু'টি সংগঠন তাদের স্থায়ী বাহিষ্কারদেশ দাবি করে ওই ঘটনায় জড়িত ছাত্রলীগের বাকিদেরও বহিষ্কারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে।
গত ২৬ জানুয়ারি ছাত্রলীগের দু'পক্ষের দুই দফা সংঘর্ষে ৮ জন আহত হয়। হামলা হয় সেলিম আল দীন মুক্তমঞ্চেও। ওই সময় মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত 'নাট্যপার্বণ' এর সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতি চলছিলো।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক আদেশে ছাত্রলীগের পাঁচ কর্মীকে তিন মাসের জন্য বহিষ্কারের কথা জানানো হয়।
এরা হলেন- মীর মশাররফ হোসেন হলের মো. দেলোয়ার হোসেন সোহেল (অর্থনীতি, ৩৫ ব্যাচ), মো. মনোয়ার হোসেন (ভূগোল ও পরিবেশ, ৩৬ ব্যাচ), মো. মোতাছিম বিল্লাহ মঈন (বাংলা, ৩৫ ব্যাচ), তন্ময় খান (বাংলা, ৩৫ ব্যাচ) এবং আল বেরুণী হলের (স
bdnews24