রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) øাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে রোববার থেকে।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও প্রথম বর্ষ ভর্তি কমিটির সদস্য ড. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৯টায় সংশ্লিষ্ট বিভাগগুলো তাদের ক্লাসের কার্যক্রম শুরু করবে।
ইতিমধ্যে অধিকাংশ অনুষদের সংশ্লিষ্ট বিভাগগুলো তাদের ভর্তি প্রক্রিয়া শেষ করেছে বলে জানান শহীদুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫২৫ ঘ.
bdnews24