শাহজালাল বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ¯œাতক (সম্মান) প্রথম বষের্র ক্লাস ১ জানুয়ারি শুরু হবে।
বুধবার বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব ড. মুাস্তাবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব বিভাগের শিক্ষার্থীদের বরণ করার জন্য ওইদিন ক্যাম্পাসের হ্যান্ডবল গ্রাউন্ড চত্বরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।
মস্তাবুর রহমান আরো জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৩৫ ঘ.
bdnews24