২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ‘চ’ ইউনিটে (চারুকলা অনুষদ) সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 05:31 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ‘চ’ ইউনিটে (চারুকলা অনুষদ) সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার সন্ধ্যায় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক এমদাদুল হক মো. মতলুব আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ বছর চারুকলা অনুষদের সাতটি ব্যবহারিক ও শিল্পকলার ইতিহাস বিভাগসহ মোট আটটি বিভাগে ১১৯টি আসনের বিপরীতে ২৮৯ জন উত্তীর্ণ হয়েছেন। মেধাক্রম অনুযায়ী ব্যবহারিক বিভাগসমূহের জন্য ১০৭ জন এবং শিল্পকলার ইতিহাস বিভাগের জন্য ১২ জনকে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর মৌখিক পরীক্ষার জন্য চারুকলা অনুষদের ডিন অফিসে উপস্থিত হতে বলা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাক্ষাৎকার চলবে। অনুষদের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (http://chaunit.univdhaka.edu) এ ফলাফল পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩০৭ ঘ.