২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহাথিরকে ডক্টরেট ডিগ্রি দেবে চবি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ২৮ জানুয়ারি এর সম্ভাব্য দিন ধরা হয়েছে। বৃহস্পতিবার চবি’র উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চবি’র প্রক্টর ও সিন্ডিকেট সদস্য ড. নাসিম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদন পেলে ২৮ জানুয়ারি মাহাথিরকে মোহাম্মদকে সম্মাননা দেওয়া হবে। গত ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চবি উপাচার্য এক সৌজন্য সাক্ষাতে মাহাথির মোহাম্মদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির দেওয়ার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরএ/১৮৫২ ঘ.