২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোষ্য কোটায় ভর্তির দাবিতে ধর্মঘট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষ ¯œাতকে (সম্মান) পোষ্য কোটায় ভর্তির দাবিতে অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষ ¯œাতকে (সম্মান) পোষ্য কোটায় ভর্তির দাবিতে অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এ কর্মসূচি পালনকালে বিভিন্ন বিভাগ ও অনুষদে অফিসের কার্যক্রম বন্ধ ছিল। সমাবেশে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি ও প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. এ টি এম আবদুল হান্নান বলেন, “আমরা এখানে চাকুরি করি। আমাদের সন্তানদের এখানে লেখাপড়া করার অধিকার রয়েছে।” ভর্তি পরীক্ষায় বিভিন্ন সেটে বিভিন্ন ধরনের প্রশ্ন করারও সমালোচনা করেন তিনি। কর্মসূচী শেষে কর্মকর্তা-কর্মচারীরা আবার নিজ নিজ কাজে যোগদান করেন। প্রশাসন বিষয়টি সুরাহা না করলে সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে আবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। সমাবেশে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি আব্বাস তালুকদার, কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.