২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ভর্তির মৌখিক পরীক্ষা ৪ ডিসেম্বর থেকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ øাতক লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ øাতক লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। প্রথমদিনে সকাল ৯টায় চবি বিজ্ঞান অনুষদে ‘এ’ ইিেউনটে মেধা তালিকায় ১ থেকে ৫৭২ পর্যন্ত শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা হবে। ৫ ডিসেম্বর ৫৭৩ থেকে ১১৪৩ পর্যন্ত মেধাক্রমদের মৌখিক পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের দপ্তরে বৃহস্পতিবার যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আটটি ইউনিটের মৌখিক পরীক্ষার সময়সূচি জানানো হয়। ৭ ডিসেম্বর সকাল ১০ টায় ‘এফ’ ইউনিটের (ইনস্টিটিউট অব ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) মেধা তালিকায় ১ থেকে ৪০০ পর্যন্ত শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষায় ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর সকাল ১০ টায় ‘জি’ ইউনিটের (মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারজি ইনস্টিটিউট) মৌখিক পরীক্ষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় জীব বিজ্ঞান অনুষদে ‘এইচ-১’ ইউনিট ও ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘এইচ-২’ ও ‘এইচ-৩’ ইউনিটের মৌখিক পরীক্ষা। ১২ ও ১৩ ডিসেম্বর ব্যবসায় প্রশাসন অনুষদে অনুষ্ঠিত হবে ‘সি-১’ ইউনিটের মৌখিক পরীক্ষা। ১৫ ডিসেম্বর একই অনুষদে অনুষ্ঠিত হবে ‘সি-২’ ইউনিট (নম্বরধারী ৬৯ দশমিক ৫০ থেকে ৪৫) ও ‘সি-৩’ ইউনিটের (৬৩ দশমিক ৭৫ থেকে ৪০) মৌখিক পরীক্ষা। ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হবে ‘ডি-২’ ইউনিটের ৭৯ দশমিক ২৫ নম্বরধারীদের মৌখিক পরীক্ষা। ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘ডি-১’ ইউনিটে ৭৭ দশমিক ৭৫ থেকে ৪৭ দশমিক ৫০ নম্বরধারীদের মৌখিক পরীক্ষা। ২০ ডিসেম্বর ‘ডি-৩’ ইউনিটে ৭২ দশমিক ৫০ থেকে ৫০ নম্বরদারীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কলা ও মানববিদ্যা অনুষদে হবে ‘বি-১’ ইউনিটে ৭৮ দশমিক ৫০ থেকে ৫৮ দশমিক ৫০ নম্বরধারীদের মৌখিক পরীক্ষা। ২৪ ডিসেম্বর হবে পরবর্তী ৫৫ নম্বরধারীদের মৌখিক পরীক্ষা। আগামী ৪ ডিসেম্বর সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ৯ টায় পর্যন্ত আইন অনুষদে অনুষ্ঠিত হবে ‘ই’ ইউনিটের লিখিত পরীক্ষা। ২০১১-১২ শিক্ষাবর্ষে চবির ৩৮টি বিভাগ ও তিনটি ইনিস্টিটিউটের ভর্তি পরীক্ষা ৮টি ইউনিটের মাধ্যমে ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এবার মোট তিন হাজার ৮৭০ টি আসনের শিক্ষার্থী ভর্তি করানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৯৩০ ঘ.