২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১২ ডিসেম্বর ভর্তি পরীক্ষা

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ১২ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 09:42 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

রংপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ১২ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. সাইদুল হক শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পরীক্ষার দিন ভর্তিচ্ছুদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র এবং পেছনে নাম ও ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ৩৩ হাজার ৫৩৬ জন ছাত্র-ছাত্রী আবেদন করেছে। সাইদুল জানান, বৃহস্পতিবার রাত ১২টায় নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৮ ডিসেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৫৪২ ঘ.