২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির 'এ' ইউনিটের ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। রোববার থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ এ ফল প্রকাশ করে। এ তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃক মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এসএমএস করেও প্রত্যেক অংগ্রহণকারীকে ফলাফল জানিয়ে দেবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iubd.net থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। রোববার (১৯ নভেম্বর) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ শিক্ষার্থীরা আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ এবং আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তির সুযোগ পাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৩ ঘ.