খুলনা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটি শেষে রোববার খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।
বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেওয়া হয়েছে এবং হলে ছাত্রছাত্রীরাও উঠতে শুরু করেছে।
গত ৬ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৯০০ ঘ.
bdnews24