২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষার্থীকে মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে নিজ কক্ষে হামলার শিকার হয়েছেন এক শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 04:37 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে নিজ কক্ষে হামলার শিকার হয়েছেন এক শিক্ষার্থী। আহত শাহদাত হোসেন পদার্থবিদ্যা বিভাগের øাতকোত্তর শ্রেণীর শেষ বর্ষের শিক্ষার্থী। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে আবদুর রব হলে মারধরের শিকার হন তিনি। শাহদাতের হাত ও মাথায় আঘাত লেগেছে। তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকালে হলের ৪৪৩ নম্বর কক্ষে গিয়ে ১২ থেকে ১৫ জন দরজা আটকে শাহদাতকে বেদম মারধর করে।" পরে প্রাধ্যক্ষ মো. রাশেদ উন নবী ও পুলিশ শাহদাতকে উদ্ধার করে। তার ওপর হামলার কারণ জানা যায়নি। হামলাকারীরা ছাত্রলীগের সঙ্গে যুক্ত বলে হলের শিক্ষার্থীরা জানিয়েছে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক বলেন, এ ঘটনায় তার সংগঠনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। শাহাদাত হামলাকারীদের চিনতে পারেননি বলে বলে পুলিশ কর্মকর্তা মিজানুর জানান। এ বিষয়ে প্রক্টর ড. নাসিম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর থেকে হলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধি উপস্থিত আছে। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএইচ/২২৩৪ ঘ.