জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
২০১১-২০১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম পর্বে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগে ভর্তির এ পরীক্ষায় ৫৫৫টি আসনে ৩৩ হাজার ৮৫৮ জন শিক্ষার্থী অংশ নেবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা ১৮ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৪৫ ঘ.
bdnews24