সিরাজগঞ্জ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে এসএসসি '৮৯ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
'রি-ইউনিয়ন '৮৯' এর উদ্যোগে সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে গত বুধবার বিকালে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে রি-ইউনিয়ন '৮৯'র সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচান সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মাদ গোলাম কিবরিয়া, পৌর মেয়র এম মোকাদ্দেস আলী, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ করুণা রানী সাহা প্রমুখ।
মাদক ও দুর্নীতি বিরোধী শপথ, র্যাফেল ড্র, ফানি গেমস, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্যদিয়ে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলে।
শপথ পাঠ করান সেলিনা মির্জা মুক্তি। শোক প্রস্তাব উপস্থাপন করেন রকিবুল এহসান বিপ্লব। সবশেষে আতশবাজি প্রদর্শন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫২ ঘ.
bdnews24