২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি ভর্তি পরীক্ষা: প্রবেশপত্র বুধবার থেকে ওয়েবসাইটে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে øাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বুধবার থেকে পাওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে øাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বুধবার থেকে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ উপ-পরিচালক মো. গোলাম সাকলায়েন মঙ্গলবার এ তথ্য জানান। তিনি বলেন, প্রবেশপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://iu.teletalk.com.bd থেকে ডাউনলোড করতে হবে। এজন্য ওই পরীক্ষার্থীর সদ্য তোলা এক কপি ছবি এই ওবেসাইটে আপলোড করতে হবে। ছবির আকার ৩০০ী৩০০ পিক্সেল এবং একশ' কিলোবাইটের মধ্যে হতে হবে। এরপর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ডাউনলোড করা প্রবেশপত্র ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে বিকল্প কোনো প্রবেশপত্র দেওয়ার ব্যবস্থা রাখা হয়নি বলেও তিনি জানান। মো. গোলাম সাকলায়েন আরো বলেন, এ বছর পাঁচ অনুষদের আটটি ইউনিটের এক হাজার ৪৬৫ আসনের বিপরীতে ৭৯ হাজার ২২ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেওয়ার কথা। ওয়েবসাইট www.iubd.net থেকে আসন বিন্যাসসহ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। আগামী ১৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১০৮ ঘ.