২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির জন্য জনতা ব্যাংকের কম্পিউটার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) ১০টি কম্পিউটার উপহার দিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) ১০টি কম্পিউটার উপহার দিয়েছে জনতা ব্যাংক লিমিটেড। মঙ্গলবার সকালে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের কাছে তা হস্তান্তর করেন ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আবু নাসের চৌধুরী। উপাচার্য উচ্চ শিক্ষার্থে শিক্ষার্থীদের সহায়তার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। কম্পিউটারগুলো কোন কোন বিভাগে দেওয়া হবে, সে সিদ্ধান্ত এখনো হয়নি বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৭ ঘ.