২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ৩ নভেম্বর থেকে ঈদের ছুটি

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ নভেম্বর থেকে ছুটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 08:37 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ নভেম্বর থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আশরাফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ৩ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় ছুটি শুরু হবে এবং আগামী ১২ নভেম্বর থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৩১৩ ঘ.