২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'গ' ইউনিটে ভর্তির ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে øাতক (সম্মান) প্রথম বর্ষে 'গ' ইউনিটের অধীনে বিবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 11:43 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে øাতক (সম্মান) প্রথম বর্ষে 'গ' ইউনিটের অধীনে বিবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের নোটিশ বোর্ডে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'গ' ইউনিটের ওয়েবসাইট (http://gaunit.univdhaka.edu) থেকে ফল জানা যাবে। এছাড়া মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। সেক্ষেত্রে রবি, সিটিসেল, বাংলালিংক এবং এয়ারটেল থেকে DU স্পেস GA স্পেস রোল নম্বর লিখে ১৬৩২১ এসএমএস পাঠাতে হবে। সোমবার বিকাল পৌনে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, ২০১১-১২ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে 'গ' ইউনিটে ৯৮০টি আসনের বিপরীতে ২ হাজার ৭২৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৩৭ হাজার ৪৮০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। গত ২৮ অক্টোবর এ পরীক্ষা হয় । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/১৭৩৪ ঘ.