ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার 'সি' ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।
'সি' ইউনিটে সর্বোচ্চ ৬৮০টি আসনের বিপরীতে ১ হাজার ৭৩১ পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।
এছাড়াও যে কোন মোবাইল থেকে ম্যাসেজের মাধ্যমে ফল জানা যাবে। এজন্য যে কোন মোবাইল থেকে ম্যাসেজ অপশনে গিয়ে Somoy লিখে একটি Space দিয়ে JNU লিখে একটি Space দিয়ে ইউনিটের নাম (যেমন:C) লিখে আবার একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে ম্যাসেজ পাঠিয়ে দিলে ফিরতি ম্যাসেজে ফল চলে আসবে।
মৌখিক পরীক্ষার সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও পত্রিকার মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এএল/১৪৪২ ঘ.
bdnews24