২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 08:43 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

শাবিপ্রবি, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার দুপুর ১টায় ফলাফল প্রকাশ করা হয় বলে জানান ভর্তি কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ মুস্তাবুর রহমান। ফলাফল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 'এ' এর নোটিশ বোর্ডেও টানিয়ে দেওয়া হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission থেকে অথবা যে কোনো মোবাইল ফোনের মাধ্যমে জানা যাবে। সেক্ষেত্রে SUST স্পেস RESULT স্পেস Admission Roll লিখে ১৬১৬ নম্বরে এসএমএস করতে হবে। এছাড়া ০১৫৫৫ ৫৫ ৫০ ০১-৫ হটলাইনে ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানা যাবে বলে জানান ভর্তি কমিটির সদস্যসচিব। তিনি জানান, সাক্ষাৎকারের সময়সূচি পরে জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৩৫ ঘ.