ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে চাকরি জাতীয়করণ করা না হলে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে জাতীয় (রেজিস্টার্ড) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।
শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সামসুল আলম
লিখিত বক্তব্যে তিনি বলেন, "প্রায় ২১ বছর ধরে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছে। কিন্তু বিগত সরকারগুলো প্রতিশ্র"তি দিলেও দাবি বাস্তবায়ন করেনি।"
"তাই বর্তমান সরকারের কাছে আবেদন সরকারের সঙ্গে শিক্ষক সমাজের দূরত্ব আর না বাড়িয়ে ন্যায়সঙ্গত দাবি মেনে নিন।"
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোঘণা করা হবে বলে সংবাদ সম্মেলনে বলেন তিনি।
সামসুল আলম বলেন, "কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার উদ্দেশ্যে ২১ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ এবং ২২ ডিসেম্বর একই স্থানে সকাল-সন্ধ্যা অবস্থান ধর্মঘট করা হবে।"
"এরপরও সরকার দাবি না মানলে অবস্থান ধর্মঘট পালন শেষে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে", বলেন তিনি।
দেশে প্রায় ২৪ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক লাখ শিক্ষক কর্মরত।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- পরিষদের কো-চেয়ারম্যান শেখ আব্দুস সালাম মিয়া, যুগ্ম-সদস্য সচিব মাহবুবুল আলম, সদস্য সচিব আব্দুর রহমান বাচ্চু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৮০২ ঘ.
bdnews24