২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াইফাই'র আওতায় জাবি সংবাদিক সমিতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) কার্যালয়ে 'ওয়াইফাই' ইন্টারনেট প্রযুক্তি চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 07:58 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

জাবি, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) কার্যালয়ে 'ওয়াইফাই' ইন্টারনেট প্রযুক্তি চালু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানে 'ওয়াইফাই' উদ্বোধন করা হয়। সাংবাদিক সমিতিতে চালু হওয়া এই ইন্টারনেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং ছায়া মঞ্চ এবং এর আশপাশেও ব্যাবহার করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সমিতি। সমিতির সভাপতি পলাশ মাহমুদ জানান, সমিতির নিজস্ব উদ্যোগে এই ওয়াইফাই চালু করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সামাজিক সংগঠন 'কাশফুল' এর প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামান আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৩৫৭ ঘ.