২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা শিক্ষার্থীদের দাবি মেনে নিল শাবিপ্রবি

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সব বিষয়ে ভর্তি হতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সব বিষয়ে ভর্তি হতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি কমিটির সভাপতি বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। চিঠিতে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে রিপোর্ট করা হবে বলে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন এ তথ্য জানিয়েছেন। তবে 'বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু মাদ্রাসা শিক্ষার্থী' ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে গঠিত সিলেট সুশীল সমাজের যুগ্ম আহবায়ক আলী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের সিদ্ধান্তের ব্যাপারে উপাচার্যের কাছ থেকে তারা কোনো লিখিত পাননি। বৃহস্পতিবার দুপূর ১২টার মধ্যে লিখিত সিদ্ধান্ত না পেলে ২৯ অক্টোবর ভর্তি পরীক্ষার দিন সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে, বলেন তিনি। মাদ্রাসা বোর্ড থেকে ইসলামী অর্থনীতি নিয়ে পাশ করা শিক্ষার্থীরা ২০১১-১২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের নয়টি বিষয়ের মধ্যে সাতটিতে ভর্তির সুযোগ পাবে না বলে বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছিল। কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে নয়টি বিষয়েই তারা ভর্তির সুযোগ পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৫ ঘ.